জয় বললেন, অবশ্যই এ চিঠি চাটুকারিতার মধ্যে পড়ে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৩ পিএম

মায়ের কাছে সন্তান আবদার করলে মা সেই আবদার ফিরিয়ে দিতে পারেন না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজেকে আরেক সুযোগ্য সন্তান দাবি করে একটি আবদার করেছেন জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

আবদারটা হচ্ছে পূর্বাচলের ১টা প্লট। প্রধানমন্ত্রীর কাছে জয়ের এ সংক্রান্ত এক আবেদনপত্রের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আর আগেও এই আবেদনপত্র দুইদফা ভাইরাল হয়েছিল। পূর্বাচলে জায়গা পেতে ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছিলেন জয়। পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর এটি ২০১৯ সালে দ্বিতীয়বার ভাইরাল হয়। সমসাময়িক প্রেক্ষাপটে এই আবেদনপত্রটিই আবার ভাইরাল হয়েছে।

এ নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। বললেন, আলো আসবে গ্রুপে পান নাই। ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই। তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন? ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো ১৩ এ ধারা। এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন। 

জয় বলেন,  অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে। এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না। আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন। সবাই মিলে ভাল থাকি। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত