দাবা অলিম্পিয়াডে জয়ে ফিরলেন পুরুষরা, নারীদের টানা দ্বিতীয়

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পিএম

হাঙ্গেরির বুদাপেস্টে চলমান ৪৫তম দাবা অলিম্পিয়াডে দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেও তৃতীয় রাউন্ডে ঠিকই জয় পেয়েছে বাংলাদেশের পুরুষ দল। একইসঙ্গে দ্বিতীয় রাউন্ডেও জয় তুলে নিয়েছেন বাংলাদেশের গেছে নারী দল। প্রথম রাউন্ডে চমক দেখানো ফিদে মাস্টার নোশিন আনজুম ও ওয়াদিফা আহমেদ এবারও করেছেন বাজিমাত।

উন্মুক্ত বিভাগে পুরুষ দল ৩.৫-০.৫ ব্যবধানে সাইপ্রাসকে পরাজিত করেছে। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন ও তাহসিন তাজওয়ার জিয়া জয় তুলে নিয়েছেন। তবে ড্র করেছেন ফিদে মাস্টার মনন রেজা নীড়।

মেয়েদের বিভাগে বাংলাদেশ ৩.৫-০.৫ ম্যাচ পয়েন্টে হারিয়েছে বার্বাডোজকে। ফিদে মাস্টার নোশিন আনজুম হারিয়েছেন উইলসন হান্নাকে ও ওয়াদিফা আহমেদ এবং রানি হামিদও জয় পেয়েছেন। তবে বোর্ডের খেলায় ড্র করেছেন নুসরাত জাহান আলো।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত