মারণব্যাধী ক্যানসার থাবা বসিয়েছে তাদের শরীরে। এক জন সেই রোগকে সপাট জবাব দিয়ে ফিরেছেন বিজয়ী হয়ে। অন্য জন লড়ছেন মারণরোগের সঙ্গে। এত সংগ্রামের পরেও চওড়া হাসি দু’জনের মুখেই। তারা মাহিমা চৌধুরী এবং হিনা খান।
গতকাল ১৩ সেপ্টেম্বর ছিল মাহিমার জন্মদিন। সেই উপলক্ষে তাকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানালেন হিনা। এ-ও জানাতে ভুললেন না, সংগ্রামের প্রথম দিন থেকে তার পাশে রয়েছেন ‘পরদেশ’ নায়িকা।
একটা সময়ে মাহিমাকে কাবু করেছিল স্তন ক্যানসার। সেই দিনগুলোতে তিনি পাশে পেয়েছিলেন মেয়েকে। তার অদম্য মনের জোর তাকে এগিয়ে দিয়েছে জীবনের পথে। তিনি ‘ক্যানসার ক্রুসেডার’। হিনা ক্যানসারের তৃতীয় ধাপে। ওষুধ, কেমো চলছে নিয়মিত। জিততে হলে মনোবল বাড়ানোর দরকার। হিনার পাশে রয়েছেন তার মা, তার পুরো পরিবার। এই অবস্থাতেই অভিনেত্রী শুটিং করছেন।
হিনার দাবি, তার এই মনোবল বাড়ানোর পিছনে মাহিমার যথেষ্ট অবদান রয়েছে। সেই অবদান তিনি ভোলেননি। তাই প্রকৃত বন্ধুর জন্মদিনে একটি ছবি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। হাসপাতালে ভর্তির একদম প্রথম দিকের একটি ছবি। দুই লড়াকু নারী এক ফ্রেমে।
সেই ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘আমার জীবনের দেবদূত। তিনিই আমার জীবনের অনুপ্রেরণা। মাহিমার আগামী দিনগুলো আরও মহিমান্বিত হোক। এটাই প্রার্থনা।’
‘কঙ্গনাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারও নেই’