১ অক্টোবরের মধ্যে ক্লাস শুরুর দাবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম

২২ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির তারিখ ঘোষণা ও ১ অক্টোরের মধ্যে গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান শিক্ষার্থীরা। মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও গুচ্ছভুক্ত অন্যন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্ধীরা বলেন, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয় এখনও ক্লাস শুরু করতে পারেনি। এসময় শিক্ষার্থীরা ১ অক্টোবরের মধ্যে ক্লাস শুরু না করলে রাজপথে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।

গুচ্ছভুক্ত ২৪ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষার পর তিন মাস পেরিয়ে গেলেও এখনো ক্লাস শুরু হয়নি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২২ সেপ্টেম্বর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩০ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরুর ঘোষণা দিয়েছেন। কিন্তু গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ধাপের ভর্তি এখনো আটকে রয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত