সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য ও সদরঘাট কেন্দ্রের সুপারভাইজার মোহাম্মদ আজাদ (৬০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার সকাল ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আজাদ স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার উত্তর জয়পুর এলাকায় নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।
সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি
