ফেসবুকে সহকর্মীদের উসকানির অভিযোগে কনস্টেবল গ্রেপ্তার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সহকর্মীদের উসকানি দিয়ে পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে জনসাধারণের প্রতি সেবাদান বাধাগ্রস্ত করতে উসকানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে রুজুকৃত মামলার এজাহার নামীয় আসামি নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায় কনস্টেবল শোয়াইবুর রহমানসহ আরো কিছু পুলিশ সদস্য বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত