ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২৬৭

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম

গত ২৪ ঘণ্টায় একজন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। চলতি বছর এডিস মশাবাহিত এ রোগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জনে।

এছাড়া সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে আরও ২৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২০৬ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, খুলনায় ১০ জন, ময়মনসিংহে ১০ জন ও রাজশাহীতে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত