ভারতীয় মুসলিমদের দুর্দশা নিয়ে মন্তব্য খামেনির, নয়াদিল্লির নিন্দা

  • ভারতের মুসলমানদের গাজার মুসলমানদের সাথে তুলনা আয়াতুল্লাহ খামেনির
  • খামেনির মন্তব্যের তীব্র প্রতিবাদ, নয়াদিল্লি বলছে ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য 
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম

সম্প্রতি ভারতীয় মুসলমানদের নিয়ে মন্তব্য করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভারতের সংখ্যালঘু মুসলমানদের গাজার মুসলমানদের সাথে তুলনা করেছিলেন তিনি। আর তাই খামেনির মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।

সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করে। খবর এনডিটিভি।

তে র মুখপাত্র রণধীর জয়সোয়াল এই প্রতিক্রিয়া জানিয়েছেন।  

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "আমরা ইরানের সর্বোচ্চ নেতার ভারতে সংখ্যালঘুদের বিষয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই।"

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বিবৃতিতে বলেন, "এগুলি ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য।“

তিনি বলেন, “ভারতের সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্যকারী দেশগুলিকে অন্যদের সম্পর্কে কোনও পর্যবেক্ষণ করার আগে তাদের নিজস্ব রেকর্ড দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।"

সোমবার ইরানের রাজধানী তেহরানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য দেন দেশটির সর্বোচ্চ নেতা খামেনি। সেখানে তিনি ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারে মুসলিমদের ‘দুর্দশা’ নিয়ে কথা বলেন।

পরবর্তীতে ওই বক্তব্যের অংশ খামেনির এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়। পোস্টে তিনি বলেন, “মিয়ানমার, গাজা, ভারত অথবা অন্য কোনো স্থানে মুসলিমরা যে দুর্দশার মধ্যে রয়েছে, তার প্রতি যদি অমনোযোগী হয়ে পড়ি, তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না।“

তিনি আরো বলেন, "ইসলামের শত্রুরা সর্বদাই ইসলামিক উম্মাহ হিসেবে আমাদের যৌথ পরিচয়ের ব্যাপারে আমাদের উদাসীন করার চেষ্টা করেছে।"

তার এই মন্তব্য নয়াদিল্লিতে অস্বস্তি সৃষ্টি করেছে। সে দেশের মুসলিমরা ভালো আছে বলে জানিয়েছে ভারত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত