১১ কোটি টাকার স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

কক্সবাজারের টেকনাফে প্রায় ১১ কোটি ৫২ লাখ টাকা দামের ১০ কেজি ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও স্বর্ণের বারসহ মিয়ানমারের দুইজন নাগরিককে আটক করেছে বিজিবি। ওই সময় নগদ ৪ লাখ ৭৮ হাজার ২৪০ টাকা, ২ লাখ ২৯ হাজার ৫০০ মিয়ানমারের কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ থেকে স্বর্ণসহ মিয়ানমারের নাগরিক মো. হাফিজুর রহমান (২৮) এবং মো.আনোয়ারকে (৩০) আটক করা হয়।

বিজিবির জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে স্বর্ণ এবং মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করে আসছিল। উদ্ধারকৃত স্বর্ণালংকার, নগদ অর্থ ও মায়ানমারের মুদ্রা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানসহ অন্যান্য অপরাধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত