সুপারকম্পিউটার এবারও ম্যানসিটিকে চ্যাম্পিয়ন দেখছে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম

আজ রাতে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে। একটি সুপারকম্পিউটার ভবিষ্যদ্বাণী করেছে যে প্রিমিয়ার লিগের একটি দলই আবার চ্যাম্পিয়ন হবে ইউরোপীয় ক্লাব ফুটবলের সেরা আসরে। 

অপ্টা এবং গ্রোসভেনর স্পোর্টসের সুপারকম্পিউটার দুটি দলকে ভবিষ্যদ্বাণী করেছে যারা সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপিয়ান প্রতিযোগিতায় আধিপত্য করেছে। মিউনিখে আগামী বছরের ৩১ মে'র ফাইনালে, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ চতুর্থবারের মতো মুখোমুখি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। 

নতুন ফরম্যাট অনুযায়ী, সব ৩৬টি দল আটটি ভিন্ন প্রতিপক্ষের মুখোমুখি হবে, যার ফলাফলের ভিত্তিতে তারা একক লীগ টেবিলে স্থান পাবে। শীর্ষ আটটি দল সরাসরি শেষ ষোলতে যাবে, এবং নবম থেকে চব্বিশতম স্থানে থাকা দলগুলো প্লে-অফে অংশ নেবে।

অপটার ভবিষ্যদ্বাণী

সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা সরাসরি শীর্ষ আটে থাকবে, তাদের সঙ্গে প্লে অফে যোগ দেবে আর্সেনাল, লিভারপুল ও স্কটিশ ক্লাব সেল্টিক। সেল্টিকের সম্ভাবনা যদিও শেষ হয়ে যাবে প্লে-অফে ডাচ ক্লাব পিএসভির কাছে ৪-৩ গোলে হেরে। অন্যদিকে, অ্যাস্টন ভিলা শেষ ষোলোতে জার্মান ক্লা আরবি লাইপজিগের কাছে ৫-৪ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে।
লিভারপুল কোয়ার্টার ফাইনালে আর্সেনালকে ৪-২ গোলে হারাবে, তবে সেমিফাইনালে তারা রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাবে। ম্যানচেস্টার সিটি নকআউট পর্বে পিএসজি, বার্সেলোনা এবং লাইপজিগকে হারিয়ে ফাইনালে উঠবে। আর ৩১ মের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে সিটি শিরোপা জিতবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে।

ফাইনালটি মিউনিখে আয়োজিত হলেও সেখানে বায়ার্ন মিউনিখের খেলার সম্ভাবনা মাত্র ৯.৩% বলে মনে করছে অপ্টা। যদিও তারা পয়েন্ট তালিকার অস্টম স্থানেই থাকবে। তাদের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৪৪.১%, সেমিফাইনালে ২১.৪%, এবং ট্রফি জেতার সম্ভাবনা মাত্র ৪.১%। 

অপটা বলছে, বার্সেলোনার ৮৩.৩% সম্ভাবনা পয়েন্ট টেবিলে ষষ্ঠ হয়ে শেষ ১৬তে খেলার। কোয়ার্টারে খেলার সম্ভাবনা ৪৯.৩%, সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ২৫.৪% এবং ফাইনালে যাওয়ার সম্ভাবনা ১১.৮%। আর ফাইনাল জেতার সম্ভাবনা মাত্র ৫.২। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত