নাট্যজন মামুনুর রশীদের সহধর্মিনী গহর আরা মামুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন মামুনুর রশীদ নিজে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন গহর আরা মামুন। এরপর হঠাৎ হার্ট অ্যাটাক করলে সোমবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় আইসিইউতে।
মামুনুর রশীদ বলেন, শারীরিক অবস্থা খারাপ হলে গতকালই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর আইসিইউতে নেওয়া হলেও তাকে আর ফেরানো যায়নি।
হাসপাতাল থেকে কিছুক্ষণের মধ্যেই গহর আরা মামুনের মরদেহ ধানমন্ডির বাসায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন মামুনুর রশীদ। আগামীকাল বুধবার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে নামাজে জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
‘গাড়ি নিয়ে এসে’ প্রয়াত এমপি বাদলের কবরে আগুন