মির্জাপুরে বাস চাপায় স্ত্রী নিহত, স্বামী আহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ এএম

টাঙ্গাইলের মির্জাপু‌রে মোটরসাইকেল‌যোগে বাসায় ফেরার প‌থে বাস চাপায় শিউলি আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর স্বামী শরিফুল ইসলাম গুরুত্বর আহত হয়েছেন। আহত ওই ব্যক্তিকে কুমু‌দিনী মে‌ডি‌কেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৭ সে‌প্টেম্বর) রাত ১১টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের মির্জাপুর ক্যাডেট ক‌লে‌জের সামনে এই দুর্ঘটনা ঘ‌টে।  

নিহত শিউলি আক্তার মির্জাপু‌রের স্কয়ার ফার্মা‌সিউটিক্যাল লি‌মি‌ডে‌টের প্রোডাক্টসন বিভা‌গের সহকা‌রী টিম লিডার হি‌সেবে কর্মরত ছিলেন। আহত স্বামী শ‌রিফুল ওই কোম্পানীর ইঞ্জি‌নিয়ারিং বিভা‌গে কর্মরত রয়েছেন। 

মির্জাপুর থানার উপপ‌রিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, রা‌তে স্বামী-স্ত্রী কর্মস্থল থে‌কে মোটরসাইকেল‌যো‌গে বাসায় যা‌চ্ছি‌লেন। এসময় মহাসড়‌কের মির্জাপুর ক্যাডেট ক‌লে‌জের সামনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল‌টি‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই শিউলি আক্তার মারা যান। এতে গুরুত্বর আহত হন তার স্বামী। তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত