ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার আদায়ের জন্য ৫ আগস্ট জীবন বাজি রেখে হাজারো মায়ের বুক খালি করে আমরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় বারের মতো দেশ স্বাধীন করেছি। এ দেশ আমার। এ দেশ আপনার। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ সবার।
আজ বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিউ মার্কেট মিরপুর রোড চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে নিউ মার্কেট থানা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শায়খে চরমোনাই বলেন, মুসলিমদের পাশাপাশি সকল ধর্মের মানুষ এখানে নিরাপদ থাকবে এটাই স্বাভাবিক। সংখ্যালঘুদের নিয়ে যারা রাজনীতি করে তারাই হিন্দুদের মন্দিরে আক্রমণ চালায়। ৫ আগস্ট যে বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে বিজয় এনেছি পরবর্তী সময় এসে আমরা দেখলাম সেই আগের মতোই দখলদারী, চাঁদাবাজি, ধ্বংসযজ্ঞ শুরু করেছে একটি গোষ্ঠী। এসব বন্ধ করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহসভাপতি আলহাজ আব্দুল আউয়াল মজুমদার, সেক্রেটারি ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, মুফতী আব্দুল আহাদ। সংগঠনের নিউ মার্কেট থানা সভাপতি আলহাজ্ব মো. আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মুহাম্মদ কামাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মুফতী ফয়জুল করীম বলেন, বোরকা ও হিজাব নিয়ে শিল্পকলার নতুন ডিজির আপত্তিকর বক্তব্য ৯২ ভাগ মুসলমানের দেশে সহ্য করা যায় না। এই নাস্তিক কিভাবে শিল্পকলা একাডেমির গুরুত্বপূর্ণ পদে থাকে, নিয়োগ হয়? ইসলামের বিধি-বিধান নিয়ে কটুক্তিকারী ড. সৈয়দ জামিল আহমেদকে অপসারণ করতে হবে। অন্যথায় জনতার রুদ্ররোষ সৃষ্টি হলে তা কারো জন্য কাম্য নয়। সৈয়দ জামিল আহমেদ একজন স্বঘোষিত নাস্তিক। তাকে অপসারণ করতে হবে।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, সমাজ ও রাষ্ট্রে ওলামায়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া ইনসাফপূর্ণ সমাজ গঠন সম্ভব হবে না। ইসলামপন্থিগণ এক হলে ইসলামই হবে দেশের একমাত্র নিয়ামক শক্তি। জালিমদের হাত থেকে আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠা সময়ে অনিবার্য দাবি।
গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, স্বাধীনতার ৫২ বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের এদেশের মানুষ ভালো করে চেনে ও জানে। এসব দুর্নীতিবাজ ও লুটেরাদের এদেশের মানুষ আর সেকেন্ডবার ক্ষমতায় দেখতে চায় না।
সিএমপির ডিসি-এসি-ওসিসহ ১৮ জনের নামে মামলার আবেদন
দীর্ঘ লড়াইয়ের ফলে ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় এসেছে: নজরুল
‘দালাল প্রকাশক’দের সাথে গোপন বৈঠকের প্রতিবাদ