শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আরও এক অভিযোগ 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবতবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আরও একটি অভিযোগ দায়ের হয়েছে। 

এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উত্তরা থানা আওয়ামী লীগের নেতাদের আসামি করা হয়েছে। 

কোটাবিরোধী আন্দোলনের সময় গত ১৮ জুলাই উত্তরার আজিমপুর, এ বি সুপারমার্কেটের সামনে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র শেখ ফাহমিন জাফরকে গুলি করে হত্যার ঘটনায় বুধবার (১৮ সেপ্টেম্বর) এ অভিযোগটি দাখিল করে ফাহমিনের পরিবার। 

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য নিশ্চিত করেন। 

প্রসঙ্গত, ছাত্র- জনতার অভ্যূত্থানের মধ্যে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় গতকাল পর্যন্ত ২৩টি অভিযোগ দায়ের হলো।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত