শিক্ষকদের বাসে চড়ে প্রশংসায় ভাসছেন জবি উপাচার্য

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর আজ বৃহস্পতিবার প্রথম কর্মদিবস ছিল অধ্যাপক ড. মো. রেজাউল করিমের। এদিন মোহাম্মাদপুর রুটে জবি শিক্ষকদের বাসে চড়ে বিশ্ববিদ্যালয়ে যান তিনি। এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন নবনিযুক্ত এই উপচার্য। 

এর আগে নিয়োগ পাওয়ার পরপরই ফুল দিয়ে অভিনন্দন না জানাতে অনুরোধ করেন এই অধ্যাপক। তিনি বলেন, সবাই শুভেচ্ছা জানাতে পারবেন। কাউকে কোনো নিষেধ নেই। কিন্ত ফুল না নিয়ে আসার জন্য অনুরোধ থাকবে।

বৃহস্পতিবার প্রথম কর্মদিবসে বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে কয়েকশ শিক্ষার্থী নতুন উপাচার্যকে স্বাগত জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ে জড়ো হন। এছাড়া শিক্ষক-কর্মকর্তারাও নতুন উপাচার্যকে স্বাগত জানান।

এদিকে, শিক্ষকদের বাসে চড়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন নবনিযুক্ত এই উপাচার্য।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত