এশিয়ান ট্যুরিজম ফেয়ারে এ অংশগ্রহণ করছে হাকিল টুরস এন্ড ট্রাভেলস

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম

ঢাকার আন্তর্জাতিক কনভেশন সেন্টার বসুন্ধরায় আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর), তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম মেলা শুরু হয়েছে। মেলায় বাংলাদেশ টুরিজম বোর্ড ,হাকিল টুরস এন্ড ট্রাভেলসহ বেশ কিছু প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। তাছাড়া মালদ্বীপ, শ্রীলংকা, ভুটান, চায়না এবং ফিলিপিনসহ বেশ কয়েকটি দেশের প্রতিষ্ঠানও এ মেলায় অংশগ্রহণ করছে। হাকিল টুরস এন্ড ট্রাভেলস তাদের স্টলে বেশ কয়েকটি দেশের ট্যুর প্যাকেজ, ইউএসের নাসাতে স্টাডি টুর এবং হজ,ওমরার বিভিন্ন প্যাকেজ নিয়ে এসেছে যা অনেক দর্শক আগ্রহ ভরে পরিদর্শন করছেন। মেলা আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত