গলে ল্যাথাম-উইলিয়ামসনের ফিফটি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম

গল টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় দিনে মাত্র তিন ওভার ৫ বলের মধ্যে দুই রান তুলতে শেষ ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। তাতে ৩০৫ রানে থামে থামে তাদের প্রথম ইনিংস।

জবাবে দিন শেষে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তুলেছে ৪ উইকেটে ২৫৫ রান। ফিফটি করেছেন টম ল্যাথাম ও কেন উইলিয়ামসন। আরও ৫০ রানে পিছিয়ে আছে কিউইরা। ড্যারেল মিচেল ৪১ এবং টম ব্লান্ডেল ১৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন।

তার আগে স্বাগতিক শ্রীলঙ্কা অলআউট করায় বড় ভূমিকা রাখেন পেসার উইলিয়াম ও'রুরকে। ৫৫ রানে ৫ উইকেট নেন তিনি। তৃতীয় টেস্ট খেলতে নেমে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিলেন ও'রুরকে।

নিউজিল্যান্ডের ওপেনার টম ল্যাথাম ১১১ বলে ৭০ রান করে ফেরেন। কেন উইলিয়ামসন ১০৪ বল খেলে করেন ৫৫ রান। ১০১তম টেস্ট খেলতে নামা উইলিয়ামসনের এটি ৩৫তম ফিফটি। তার ইনিংসে ছিল ৪টি চার ও ১ ছক্কা।

এছাড়া রাচিন রবীন্দ্র ৩৯ এবং ডেভন কনওয়ে ১৭ রান করেন। ২টি উইকেট নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত