গার্মেন্ট থেকে ভারতীয়দের অপসারণের দাবি গণঅধিকার পরিষদের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম

বাংলা‌দে‌শে পোশাক শিল্পসহ অন‌্যান‌্য শি‌ল্পে ভারতীয় কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণের দাবিতে র‍্যালি ও মতবিনিময় সভা করেছে গণঅধিকার পরিষদ। ঢাকার সাভারে ‘ভারত খেদাও, বাংলাদেশ বাঁচাও’ স্লোগান‌কে সামনে রেখে ভারতীয় পণ্য বর্জন ও গার্মেন্ট শিল্পকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে এ র‍্যালি ও মতবিনিময় সভা করেছে দলটি। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাভার বাজার রোডে র‍্যালি শেষে স্থানীয় একটি অডিটরিয়ামে ঢাকা জেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহম্মদ ফারুক হাসান। 

ফারুক হাসান বলেন, আজকে বাংলাদেশের অধিকাংশ কার্মেন্টসের উচু পদগুলোতে ভারতীয়রা বসা। তারা বাংলাদেশ অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে আমাদের পোশাক শিল্পকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে নেমেছে।

প্রধান বক্তা গণঅধিকার পরিষদের যুগ্ম-সদস্য সচিব তারেক রহমান বলেন, ভারতীয় কর্মীদের বহিষ্কারের দাবিতে আমাদের লড়াই চলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের ঢাকা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক। সঞ্চালনায় ছি‌লেন ঢাকা জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-সদস্য সচিব মোহম্মদ সাইদুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, গণঅধিকার পরিষদের যুগ্ম-সদস্য সচিব ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং চাক এবং সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ।

এছাড়াও ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব তামিম আজাদ, গণঅধিকার পরিষদের ঢাকা জেলা শাখার সদস্য সচিব সানোয়ার কবিরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত