ভোলায় কোস্ট গার্ডের হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ এএম

ভোলা সদরে সন্ত্রাসী দলের প্রধান নান্নু মিয়া ও তার ছেলে আরিফকে দুটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড।

গতকাল শুক্রবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন স্টেডিয়ামসংলগ্ন এলাকাসহ মদনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং চরে এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়ার নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজি, জমিদখল করে আসছিল। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের কাছে সাহায্য চাইলে গত বৃহস্পতিবার  রাত আড়াইটা থেকে সকাল ৬টা পর্যন্ত যৌথ অভিযান চালায়। অভিযানে ভোলা জেলার সদর উপজেলাধীন আবহাওয়া অফিস রোডের মিয়াজী বাড়ি তল্লাশি করে নান্নু মিয়া (৬২) এবং তার ছেলে মো. আরিফকে (৩৩) আটক করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত