প্রশ্ন : আমার এক ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তারপর থেকে বিয়ের জন্য ঠিক করা কন্যার সঙ্গে সে ফোনে কথা বলা শুরু করেছে। বিয়ের আকদ হওয়ার আগে কনের সঙ্গে কথাবার্তা বলার অনুমতি আছে কি?
হাসিবুল রহমান শান্ত- বনশ্রী, ঢাকা।
উত্তর : বিয়ের আগে সম্ভব হলে পাত্রীকে একবার দেখা জায়েজ। এ ছাড়া আকদ হওয়ার আগে তার সঙ্গে সম্পর্ক রাখা বা কথাবার্তা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। (শরহুত তিবি : ৬/২৩১, ইলাউস সুনান : ১৭/৩৮৪, আদ্দুররুল মুখতার : ৬/৩৬৯, আল মউসুআতুল ফিকহিয়াহ আল কুয়েতিয়া : ৩৫/১২২, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৫৬৮)
