শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন উপদেষ্টা নাহিদ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে গুলিতে নিহত শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শনিবার (২১ সেপ্টেম্বর) ফুলগাজীর উত্তর আনন্দপুরে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সরকারি তহবিল থেকে সেখানে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা আহতদের কাছে দ্রুত আর্থিক সহায়তা তুলে দিচ্ছি। দীর্ঘ মেয়াদে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও পুনর্বাসনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জুলাই আন্দোলনের সবগুলো বিষয় ডকুমেন্টেশন করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান, শ্রাবণের বাবা নেসার আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত