সম্প্রতি দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ও রোগীর সংখ্যা বাড়তে থাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১৬টি বিশেষায়িত বেড চালু করা হয়েছে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, হাসপাতালে অন্যান্য বিভাগে ডেঙ্গু রোগী ভর্তির পাশাপাশি উক্ত বিশেষায়িত ডেঙ্গু সেলে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতালে একদল বিশেষজ্ঞ চিকিৎসক ডেডিকেটেড ডেঙ্গু সেলে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। আজ পর্যন্ত এই হাসপাতালে ১৯১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশু চিকিৎসা গ্রহণ করেছে, তন্মধ্যে ৪ জন শিশু মারা গেছে।
এছাড়া আজ ২৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছে। গণমাধ্যমে তথ্য-উপাত্ত সংগ্রহের সুবিধার্থে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের তথ্য সম্বলিত একটি ডিজিটাল ড্যাসবোর্ড স্থাপন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আক্তার হোসেন লোবান, উপপরিচালক (হাসপাতাল) ডা. এস. এম খালিদ মাহমুদ (শাকিল), ডেঙ্গু সেলের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম, আবাসিক চিকিৎসক মাহামুদুল হক চৌধুরী, ইপিডেমিওলজিস্ট কিংকর ঘোষ, আইসিইউ বিভাগের রেজিষ্ট্রারসহ অন্যান্যরা।
আলমগীর হোসেনকে চাকরিচ্যুত করায় ডিজাব-ক্র্যাবের নিন্দা