অনলাইনে ১২ দিনে ২০ হাজার রিটার্ন জমা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ এএম

অনলাইনে আয়কর রিটার্ন জমা বাড়ছে। মাত্র ১২ দিনের ব্যবধানে ২০ হাজারের বেশি আয়কর রিটার্ন জমা পড়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে চলতি অর্থবছরের ৯ সেপ্টেম্বর থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক রিটার্ন দাখিলের জন্য অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম উন্মুক্ত করা হয়েছিল। ফলে ঝামেলাহীন অনলাইন রিটার্ন দাখিল বাড়ছে বলে এনবিআর সূত্র থেকে জানা যায়।

গতকাল রবিবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত