বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইডেন মহিলা কলেজ শাখার আত্মপ্রকাশ এবং ২০২৪-২৫ কার্যবর্ষের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটিতে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তারকে আহ্বায়ক এবং একই বর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী তানজিলা আক্তারকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উম্মে কুলসুম, মারিয়া হল শৈলী এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান সুইটি।
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে এ সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ১৮ টি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনটির কার্যক্রম অব্যাহত রয়েছে।
ডেঙ্গুতে প্রাণ গেলে দুইজনের, হাসপাতালে ৮৬৬
যবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ