জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুল হক (২৭) নামে এক অটোরিকশা চালকের মৃত্যুর হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে মেলান্দহ পৌর শহরের শাহজাদপুর ব্রাহ্মনপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মামুনুল ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুনুলের নিজের বসতঘরের পাশেই অটোরিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে প্রতিদিন তাঁর অটোরিকশাটি চার্জ দেয়। সারারাত চার্জ শেষে সকালে অটোরিকশা নিয়ে বের হয় মামুনুল। প্রতিদিনের মতো আজ সকালে চার্জ থেকে অটোরিকশাটি খুলতে যায় সে। গোসল শেষে ভেজা শরীরে চার্জ থেকে অটোরিকশা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে মেলান্দহ থানার এসআই দীলিপ কুমার সরকার বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।’
বৃষ্টি নিয়ে যে খবর দিল আবহাওয়া অধিদপ্তর