সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পৌর সদরের পাড়কোলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত মেরাজ মণ্ডল (১৯) শাহজাদপুর পৌর সদরের পাড়কোলা মহল্লার বরকত মণ্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পৌর সদরের পাড়কোলা বাজারের সামনে পাবনাগামী একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানে থাকা মেরাজ মন্ডল (১৯) নামের অটোভ্যান যাত্রী নিহত হয়। এ সময় চালকসহ ৩ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
