লজ্জিত অরিজিৎ, চাইলেন ক্ষমা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৮ পিএম

অরিজিৎ সিংয়ের ব্রিটেনের এক কনসার্টের ভিডিও সোশ্যালে ভাইরাল হয়েছে। যেখানে এক নারী ভক্তকে গলা ধাক্কা দিয়েছেন গায়কের দেহরক্ষী। সেসময় গায়কের নাম ধরে চিৎকার করলে অরিজিত গান থামিয়ে দেন এবং লজ্জা প্রকাশ করেন, ক্ষমাও চান। 

তার পর নিরাপত্তারক্ষীকে জানান, এরকম করা একেবারেই উচিত নয়। তবে এখানেই শেষ নয়। অরিজিৎ ওই নারীর কাছে ক্ষমা চেয়ে বলেন, আমি দুঃখিত। আপনার সঙ্গে এটা মোটেই উচিত হয়নি। আমি যদি ওখানে থাকতাম, তাহলে কিছুতেই এমনটা হতে দিতাম না।

সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গেছে, লন্ডনের কনসার্টে একটার পর একটা গান গাইছেন অরিজিৎ সিং। হঠাৎই দর্শকের মধ্যে থেকে গায়কের কাছে আর কবে গানটি গাওয়ার অনুরোধ করে এক ভক্ত।

সঙ্গে সঙ্গে অরিজিতের উত্তর, ভাই এটা এসবের জায়গা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আমি কাজ করছি। আর ওই গান আমার শিল্প। এটা সঠিক সময় নয়, এই গান গাওয়ার। তুমি যদি সত্যিই প্রতিবাদ করতে চাও, যাও কলকাতায় যাও।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত