দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছে পাকিস্তানি রক ব্যান্ড ‘জাল’। আজ শুক্রবার ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের এক কনসার্টে পারফর্ম করবে ব্যান্ডটি। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনাতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এটি আয়োজন করেছে অ্যাসেন, জিরকোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপেরিয়েন্স।
এই কনসার্টের মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর আবার ঢাকায় কনসার্ট করবে ব্যান্ডটি। গত মঙ্গলবার রাতে ব্যান্ডটির সদস্যরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
কনসার্টটি জাল উদযাপন করবে তাদের প্রথম অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছরপূর্তি হিসেবে। ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের এই কনসার্টটিতে তাদের সঙ্গে আরও গান পরিবেশন করবে অর্থহীন ও সুমন।
জালকে সর্বশেষ ঢাকায় পারফর্ম করতে দেখা গিয়েছিল ২০১০ সালে, যা ‘ওহ লামহে’, ‘দিল হারে’, ‘পাঞ্চি’, ‘বিখরা হুঁ ম্যায়’ এবং ‘আদাত’-এর মতো কালজয়ী গানের জন্য বিখ্যাত।
নতুন লুকে ধরা দিলেন শাকিব খান!