ভারতীয় মোবাইল ফোনের কোটি টাকার ডিসপ্লে জব্দ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাচালান বিরোধী অভিযানে ২ হাজার ৮ পিস অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের বাউতলা-ছয়ঘড়িয়া এলাকা থেকে এসব ডিসপ্লে জব্দ করে।

৬০ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে আখাউড়া সীমান্তে অভিযান চালায় বিজিবি সুলতানপুর ৬০ ব্যাটালিয়ানের একটি টহল দল।

এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে সীমান্তের বাউতলা-ছয়ঘড়িয়া নামক এলাকায় বস্তায় মোড়ানো পাঁচটি বাক্স ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।

পরে সেই বাক্সগুলো জব্দ করে তল্লাশি চালানো হলে তাতে ভারতীয় ২ হাজার ৮টি বিভিন্ন মডেলের মোবাইলের ডিসপ্লে পাওয়া যায়। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত