বরগুনায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনতাই 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পিএম

বরগুনার আমতলীতে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা। 

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আবুল কাসেম (২৩) কলাগাছিয়া গ্রামের নুর উদ্দিন মোল্লার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল কাসেম কলাগাছিয়া বাজারে বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। বাজারের দোকান বন্ধ করে রাত ১০টার দিকে ব্যবসার টাকা ব্যাগে নিয়ে বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়। 

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত