ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩২১

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭০৫ জন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়ই ১৬৬ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৬৫ জন, বরিশালে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, খুলনায় ১৫ জন ময়মনসিংহে ২২ জন ও রাজশাহীতে ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৭ হাজার ৭০৫ জন। যাদের মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত