মহানবী (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ এএম

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ খেলাফত মজলিস।

গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড় প্রদক্ষিণ করে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এসে শেষ হয়।

সমাবেশ শেষে খতমে নবুওয়ত নেতারা খিলগাঁও চৌরাস্তা থেকে মিছিল বের করেন। মিছিলটি খিলগাঁও মডেল কলেজ হয়ে তালতলা মার্কেটের সামনে দিয়ে খিলগাঁও থানা থেকে ঘুরে আবারও খিলগাঁও চৌরাস্তায় মিছিল পৌঁছালে মহাসচিব মুহিউদ্দিন রাব্বানীর দোয়ার মাধ্যমে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষ হয়।

একই ঘটনায় ঢাকার বাইরে রাজশাহী, রংপুরসহ বেশ কিছু জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশের খবর পাওয়া গেছে।

নারায়ণগঞ্জে হেফাজতের মিছিলে হাতাহাতি : বিশ^নবীকে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত মিছিলে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বাদ জুমা শহরের ডিআইটি কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদের সামনে ওই ঘটনা ঘটে। এতে প- হয়ে যায় পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল। পরে অন্য একটি গ্রুপ মিছিল করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত