খুলনায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ডুমুরিয়া থানার কনস্টেবল ফারজানা ইয়াসমিন (২৭) নিহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরার মহাসড়কের গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল ফারজানা ইয়াসমিনের নিহতদের হওয়ার সত্যতা নিশ্চিত করেন খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন ও ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক।
তিনি জানান, ডুমুরিয়া থানার নারী কনস্টেবল ফারজানা ইয়াসমিন তার ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়ার উদ্দেশে রওনা হন। তাদের মোটরসাইকলেটি গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকচাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফারজানা ইয়াসমিনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, ট্রাকটি সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিল, আর পুলিশ সদস্যের ভাই, পুলিশ সদস্য ফারজানা ও তার সন্তান খুলনা থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন। গুটুদিয়া পৌঁছালে মোটরসাইকেল থেকে ফারজানা ইয়াসমিন পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাক ফারজানা ইয়াসমিনকে চাপা দেয়। নিহত পুলিশ কনস্টেবল ফারজানার বাড়ি সাতক্ষীরা সদরে।
চট্টগ্রাম কলেজে ছাত্র রাজনীতি বন্ধ চায় সাধারণ শিক্ষার্থীরা