চন্দনাইশে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম

চট্টগ্রাম জেলার চন্দনাইশের দক্ষিণ বরকল এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় ৬ টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। রবিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সোমবার (৩০ সেপ্টম্বর) এক বিবৃতি এ তথ্য জানায় র‌্যাব।

বিবৃতি বলা হয়, রবিবার রাতে চট্টগ্রাম জেলার চন্দনাইশের দক্ষিণ বরকল এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় ৬টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি করেছে র‌্যাব। এসব অস্ত্রের মধ্যে রয়েছে বাটবিহীন চায়না রাইফেল ১টি, থ্রি নট থ্রি রাইফেল ১টি, এয়ারগান ১টি, দেশীয় তৈরী একনলা বন্দুক ৩টি এবং ৩ রাউন্ড গুলি। উদ্ধারকৃত অস্ত্র ও ও গুলি চন্দনাইশ থানা পুলিশের কাছে জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত