ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত দুইজনের মৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন হালুয়াঘাট উপজেলার মো. মোস্তফা (৬৫) ও গফরগাঁও উপজেলার নাসিমা বেগম (৩৫)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে মোস্তফা গত ২৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর ২টার দিকে মারা যান। অপরদিকে নাসিমা গত ২৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। পরে রবিবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। বর্তমানে হাসপাতালে মোট ৩২ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ২৬ জন, নারী পাঁচ জন ও একজন শিশু রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত