ভুটানের রাজধানী থিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়শিপের ফাইনালে আজ সোমবার ভারত ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। গত বছর একই মাঠে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এক বছর পর টুর্নামেন্ট বদলে অনূর্ধ্ব-১৭ হয় তবে এবারও পারল না বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ম্যাচে ভারতের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। ৫৮ মিনিটে কর্ণার থেকে গোল করেন ভারতের মোহাম্মদ কাইফ। ম্যাচের যোগকরা সময়ের পঞ্চম মিনিটে মোহাম্মদ আরবাজ ব্যবধান বাড়ান।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পিছিয়ে পড়ার পর চেষ্টা করেছিল গোল শোধের। কিন্তু যোগ করা সময়ে আবার গোল হজম করলে হার নিশ্চিত হয় বাংলাদেশের।
বাংলাদেশ গত মাসে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে এবার সাফ অনূর্ধ্ব-১৭ তে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।
সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নিয়ে মাশরাফীর বিরুদ্ধে মামলা