রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফার সংলাপ হতে যাচ্ছে আজ শনিবার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার আলোচনার মুখ্য বিষয় হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারে গঠিত ছয় কমিশনের কাজের অগ্রগতি। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং এ বিষয়ে দলগুলোর পরামর্শ নেওয়া হবে।
এর আগের দুই দফার সংলাপে নির্দিষ্ট কয়েকটি দল অংশ নিলেও এবার রাজনৈতিক দলের সংখ্যা বেড়েছে। বিএনপি এবং জামায়াতে ইসলামীর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তৃতীয় ধাপের সংলাপে অংশ নিতে যাচ্ছেন।
বিএনপি নেতারা বলেছেন, নির্বাচন প্রক্রিয়া এবং প্রশাসন ও বিচার বিভাগে আগে সংস্কার দরকার। কারণ সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানগুলোতে সংস্কার করা গেলে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হবে। সুষ্ঠু নির্বাচন করা যাবে। নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে তারা বাকি প্রতিষ্ঠানগুলোর সংস্কার করবে। কিন্তু সরকার অলোচনার জন্য যে সময় নির্ধারণ করে দিয়েছে, তাতে বিস্তর আলোচনা সম্ভব হবে না বলে মনে করছেন রাজনৈতিক দলগুলোর নেতারা।
বিস্তারিত পড়ুন এখানে
যা চাইবে রাজনৈতিক দলগুলো