নারায়ণগঞ্জে প্লাস্টিক দোকানের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৪১ এএম

নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারের মসলা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে এগারোটায় একটি প্লাস্টিকের দোকান থেকে প্রথমে আগুন লাগে।  মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি প্লাস্টিকের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুন দ্রুত আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। পরে ফায়ার সার্ভিস খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, আগুন খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত