মুলতানে চলছে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। আজ বুধবার ম্যাচের তৃতীয় দিনে দল ছেড়ে দেশের বিমানে উঠলেন ইংলিশ পেসার অলি স্টোন। উদ্দেশ্য জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে তিনি একাদশে ছিলেন না, দ্বিতীয় টেস্টেও তার খেলার সম্ভাবনা কম বলে জানা গেছে।
স্টোন তিন বছর পর টেস্টে ফিরে গত আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে ৭ উইকেট নিয়েছিলেন স্টোন। ব্রিটিশ সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘যখন আমরা বিয়ের তারিখ ঠিক করেছিলাম, তখন ভাবিনি যে জাতীয় দলে ফিরতে পারব। ভেবেছিলাম নটিংহ্যামশায়ারের হয়ে খেলব। আমার বান্ধবী অবশ্য বিয়ে পিছিয়ে দিতে রাজি ছিল। তবে আমি নির্দিষ্ট তারিখেই বিয়ে করতে বদ্ধপরিকর। শেষ পর্যন্ত ও হাল ছেড়ে দেয়। ওর জন্য অন্তত এটুকু তো করতেই পারি।’
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ডের হয়ে খেলছেন গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স এবং ক্রিস ওকস। দলে রয়েছে ম্যাথু পটসও। ফলে স্টোন না থাকলেও ইংলিশদের সমস্যা হওয়ার কথা নয়। মুলতানে তিন দিন ধরেই রীতিমতো রান উৎসব চলছে। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৫৫৬ রানের পাহাড় গড়েছে। জবাবে ইংল্যান্ডও দারুণ ব্যাটিং করছে। ৫৩.১ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৭৬ রান।
ইংল্যান্ডের সর্বকালের সেরা এখন জো রুট
‘আমার জীবনের মূলমন্ত্র বর্তমানকে উপভোগ করা’