অনন্য মামুনের চ্যালেঞ্জ

‘দরদ’-এর গল্প এক লাইন মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ পিএম

ট্রেলার উন্মোচনের মধ্য দিয়ে শাকিবের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ এর মুক্তির তারিখ ঘোষণা করেন পরিচালক অনন্য মামুন। অপেক্ষার পালা শেষ করে অবশেষে আগামী ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এ সিনেমাটি। ইতিমধ্যে ট্রেলার নিয়ে শুরু হয়েছে আলোচনা। প্রশংসায় ভাসাচ্ছেন দর্শকেরা।

দর্শকের এমন সাড়ায় অভিভূত পরিচালক কৃতজ্ঞতা জানাতে ভুলেননি। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ধন্যবাদ আপনাদের মন্তব্যে জন্য। আমার ভালো লাগলো এই প্রথম কোন সিনেমার গল্প নিয়ে এত আলোচনা হচ্ছে।’

সেই সঙ্গে দর্শকদের উদ্দেশ্যে একটি চ্যালেঞ্জও ছুঁড়ে দেন অনন্য মামুন। সিনেমাটির গল্প মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন তিনি। অনন্য মামুন লিখেন, ‘এটা বলতে পারি যতই গল্প মেলানোর চেষ্টা করেন লাভ হবে না। এক লাইন মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার।’

এর আগে গত রবিবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কর্তৃক সিনেমাটি মুক্তির অনুমতি দেয়া হয়। 

‘দরদ’ মুক্তি পাবে। ছবিতে শাকিবের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। এতে আরও রয়েছেন পায়েল সরকার প্রমুখ। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত