বজ্রপাতে গৃহবধূসহ ৪ জনের মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৫১ পিএম

কুষ্টিয়ায় দৌলতপুরে বজ্রপাতে এক গৃহবধূসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকালে ৫টায় হোসেনাবাদ গ্রামের ধানক্ষেতে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থালেই তিন কৃষকের মৃত্যু হয়। অন্যদিকে একইদিন ফারাকপুর গ্রামে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন—স্থানীয় হোসেনাবাদ গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন (৪৮), তরিকুল (২৫), আওলাদ হোসেন (৬০) এবং পাশের গ্রাম ফারাকপুরের বাসিন্দা জহুরা খাতুন (৪০)।

এ সময় আরও ৬ জন কৃষক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে নিশ্চিত করেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুবুর রহমান বলেন, বুধবার বিকেলে উপজেলার হোসেনাবাদ গ্রামে বজ্রসহ বৃষ্টিপাতের সময় মাঠে কাজ করতে গিয়ে ৩জন কৃষক এবং ফারাকপুর গ্রামে এক মহিলার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহতের সংবাদও পেয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত