সিরাজগঞ্জের শাহজাদপুরে খালে আলী আজগর (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাড়ির পাশে খালের পাড়ে নিজের হারিয়ে যাওয়া হাতের লাঠি খুঁজতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায় আলী আজগর। তার সাথে থাকা এক শিশু বাড়িতে পানিতে পরে যাওয়ার খবর দেয়। লোকজন পানিতে নেমে আলী আজগরকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের লোকদের খবর দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা খাল থেকে আলী আজগরের লাশ উদ্ধার করে।
