দুর্গোৎসবে ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের কাজ শুরু

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৫:২৮ এএম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সার্বিক কর্মকাণ্ড নির্বিঘœ রাখতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দুর্গোৎসব ঘিরে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণ কক্ষের ০১৭৬৬৮৪৩৮০৯ এর নম্বরে জানানো যাবে। এ ছাড়া বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষে সরাসরি তথ্য প্রদান করা যাবে। মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, দেশের ৩১ হাজার ৪৬১টি মন্দির ও মণ্ডপে এবার দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে ২৫২টি মণ্ডপ ঢাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত