সোনারগাঁয়ে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৯:০২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস বিতরণ করা হয়েছে। শুক্রবার জ্যোতি বসুর বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। 

ইউসুফ আলী কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা ও মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আজগর, বারদী ইউনিয়নের ছাত্র সমন্বয়ক মারজুক। এ সময় শতাধিক হিন্দু নারী পুরুষ ও শিশুদের মাঝে শাড়ি, লুঙ্গী ও থ্রি পিস উপহার দেয়া হয়।

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, হিন্দু মুসলমান ভাই ভাই। সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষ্যে সোনারগাঁয়ের পূজা মণ্ডপগুলোতে সব ধরনের সহায়তা প্রদান করবে বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলমান কোন ভেদাভেদ নেই।  সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করবে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত