ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। শুক্রবার (১১ অক্টোবর) ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সশরীরে গিয়ে এই সহায়তা প্রদান করেন।
ছাগলনাইয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের তত্ত্বাবধানে এসময় উপজেলার পৌরসভা এবং ৫টি ইউনিয়নের ৩০ জন ক্ষতিগ্রস্ত অস্বচ্ছল মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
সাদা দলের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক মো. ড. মহিউদ্দিন, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন এবং অধ্যাপক এম এ কাউসার।
