পুরান ঢাকার তাঁতিবাজারে একটি মন্দিরে চকলেট বোমা ফাটিয়ে ছিনতাই করার সময় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন—আকাশ (২৩), মো. হৃদয় ও মো. জীবন (১৯)।
কোতোয়ালী থানার এসআই মো. লিটন জানান, আটকরা চকলেট বোমা ফাটিয়ে প্রথমে আতঙ্কের সৃষ্টি করে। পূজায় অংশ নেওয়া দর্শনার্থীরা ছোটাছুটি করলে ছিনতাই শুরু করে। এরপর তাদের সঙ্গে ধস্তাধস্তি করলে তারা ছুরিকাঘাত করে দর্শনার্থীদের। এ সময় তাদের তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এসআই লিটন আরও জানান, আহতদের চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকদের কাছ থেকে একটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে আটকরা সবাই টোকাই। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ের জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের ফুটেজ নিয়ে পর্যালোচনা চলছে। তবে এখনো আমরা স্পষ্ট না এটি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা।
তিনি বলেন, আটক তিন ছিনতাইকারীদের হাতে কাঁচি ও ছুরি পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
দামের বোঝায় শাকের আঁটি
এবার প্রকাশ্যে জবি শিবির সভাপতি-সেক্রেটারি 