এক ঝলক

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১২:৪৯ এএম

সম্প্রতি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের ছবিতে অসম্মান করেন কিছু তরুণ। তাদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থাপিকা তৌহিদা শ্রাবণ্য।

হলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মিলা কুনিস ও তার অভিনেতা স্বামী অ্যাস্টন কুচার। বলা হচ্ছে, ডিডি মামলার প্রতিক্রিয়া এড়াতে দুজন হলিউড ছেড়ে ইউরোপে বসতি স্থাপনের কথা ভাবছেন।

বলিউড অভিনেত্রী ডেইলি ভøগ করতেন। কিন্তু সেগুলো কখনোই অনলাইনে পোস্ট করেননি। তবে সেই ব্যক্তিগত ভিডিও নিয়েই ছোটবেলার বন্ধু আরিয়ান খান খেলার ছলে অনন্যাকে ব্ল্যাকমেইল করতেন।

নুসরাত ও যশ, সিঁদুর খেললেন দুজনেই। দেখা গেল জামদানি শাড়িতে। এদিন, নুসরাত জাহানকে পূজা দিতেও দেখা যায়। তবে নুসরাত জাহানের শারদীয়ায় এমন ভূমিকায় সমালোচনা করছেন নেটিজেনরা।

এক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন নন্দিত তিন কণ্ঠশিল্পী পিলু খান, বাপ্পা মজুমদার ও এলিটা করিম। ‘রিদম প্লাগড’ নামে সংগীতসন্ধ্যায় তারা শোনাবেন শ্রোতাপ্রিয় বেশ কিছু গান। আগামী ১৮ অক্টোবর রাজধানীর ১৩৮ ইস্ট রেস্তোরাঁয় এ আয়োজন করা হচ্ছে।

ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিক খুন হয়েছেন। এ ঘটনার পর বাড়ানো হয়েছে সালমান খানের নিরাপত্তা। সালমানের বাড়ির নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত