আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ১৬

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৭:২৫ এএম

শিল্পাঞ্চল আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় অসন্তোষ সৃষ্টির মাধ্যমে শিল্প খাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ ছাড়া আশুলিয়ায় পূজাম-পে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া থানা-পুলিশ।

এর আগে শনিবার রাতে আশুলিয়ার কাঠগড়া, আমতলা, ম-লপাড়া ও জিরাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা ভাঙচুর, শ্রমিকদের মারধর এবং বিশৃঙ্খলা করাসহ শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সঙ্গে জড়িত। যৌথ বাহিনীর চলমান অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত