গাধাকে আটকে রেখে মনোরঞ্জন, ফের বিতর্কে সালমান! 

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম

সদ্য শুরু হওয়া মাত্রই বিতর্কের মুখে ‘বিগ বস ১৮’। প্রথম দিনই বিগ বস-এর ঘরে প্রবেশ করে একটি গাধা। এবার নাকি অন্য অংশগ্রহণকারীদের মতো সেও একজন সদস্য। বিগ বস-এর ঘরের ১৯তম সদস্য এই গাধারাজ। গাধাটির থাকার জন্য একটি নির্দিষ্ট জায়গাও বরাদ্দ করা হয়। কয়েক জন্য সদস্যকে গাধাটির সঙ্গে কথা বলতেও দেখা যায়। কিন্তু বিষয়টিতে আপত্তি জানায় পেটা (পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস) ইন্ডিয়া।

পেটা-র পক্ষ থেকে সালমানকে একটি চিঠি লেখা হয়। গাধাটিকে অবিলম্বে ছেড়ে দেওয়ার আবেদন করা হয় চিঠিতে। ‘পিপল ফর অ্যানিম্যালস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ  থেকেও ‘বিগ বস ১৮’-এর নিন্দা জানানো হয়। মনোরঞ্জনের জন্য গাধার মতো অবলা জীবকে ব্যবহার করার জন্য নির্মাতাদের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। অবশেষে অবস্থা বেগতিক দেখে গাধাটিকে ছেড়ে দেওয়া হয় বিগ বস-এর ঘর থেকে।

গাধাটিকে ছেড়ে দেওয়া হয়েছে, এই খবরও সমাজমাধ্যমে পোস্ট করে জানানো হয় সেই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। বিষয়টিতে হস্তক্ষেপ করেছিলেন মানেকা গান্ধী। তাকেও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ্য, ইতিমধ্যেই সাড়া ফেলেছে ‘বিগ বস ১৮’। এবারের প্রতিযোগীদের মধ্যে রয়েছেন শিল্পা শিরোদকর, শেহজাদা ধামি, আরফিন খান, শ্রুতিকা অর্জুন রাজ, ভিভিয়ান ডিসেনা, তাজিন্দার বাগ্গা, সারা আরফিন খান, চাহাত পাণ্ডে, হেমা শর্মা, ঈশা সিংহ, রজত দলাল, অ্যালিস কৌশিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত