আজ মঙ্গলবার সকালে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। দেশে যখন এইচএসসির ফল প্রকাশ করা হচ্ছে, তখন নারী সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া ফুটবলাররা বিমানযোগে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই ফুটবলারদের মাঝে কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
দেশের হয়ে খেলার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার উদাহরণ কম নয়। নারী সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া ২৩ সদস্যের বাংলাদেশ দলে চারজন ছিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। এই চারজনের মাঝে আফিদা খন্দকার (৪.৩) ও শাহেদা আক্তার রিপা পাশ করেছেন। অন্যদিকে তহুরা খাতুন ২ বিষয়ে এবং শামসুন্নাহার জুনিয়র এক বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন।
এদিন সকাল ১০ টায় কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছিল বাংলাদেশ। ঘণ্টা দেড়েকের মধ্যেই তারা কাঠমান্ডুতে পৌঁছে যান। এরপর পরীক্ষার্থীরা জানতে পারেন তাদের ফলাফল। কাঠমান্ডু নামার পরপরই বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানায় নেপাল ফুটবল এসোসিয়েশন। বাংলাদেশ কন্টিনজেন্টের সবার গলায় উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। এরপর চলে ফটোসেশন। আজ অনুশীলন নেই, হোটেলেই সময় কাটাবেন সাবিনারা।
হাথুরু বরখাস্ত, অন্তর্বর্তী কোচ ফিল সিমন্স
মেয়ের মৃত্যুর করুণ গল্প শোনালেন এনরিকে